Ticker

6/recent/ticker-posts

হাদা-গাদা


                                   

হাদা-গাদা দুই ভাই

মিলেমিশে চলে

বোকা-সোকা কথা-কাজ

করে ছলে-বলে।


হাদা ভাই ডেকে বলে

ওরে ভাই গাদা,

চারিদিকে দেখি শুধু

কাদা আর কাদা।


গাদা বলে- হাদা ভাই

ভাবিস না আর,

দুই পা রেখে বাড়ি

চলি বারবার।


এক ভাই ডেকে বলে-

‘ভাই গাদা শোন, 

আমি তোর বড় ভাই

তুই ছোট বোন।


গাদা বলে, না না ভাই

তা তো হবে না,

আমি তোর বাপ হবো

বোন হবো না।


এইভাবে দুই ভাই

কথা ও কাজে,

বোকা-সোকা রয় তবু 

চালাক সাজে।


হাদা-গাদা

মনিরুল ইসলাম শ্রাবণ

০৮ আগস্ট ২০২৩


ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা মহোদয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ