বাবা মানে কাঁধে চড়া বন্ধুরপথ
এবড়ো-থেবড়ো ভাঙা রাস্তাটা যেখানে শেষ,
সেখান থেকেই আমার হাঁটাপথ চলা শুরু—
তারপরেই মসৃণ পাকা রাস্তা,
যেটি চলে গেছে সুখ, সমৃদ্ধি ও সফলতার দিকে।
এবড়ো-থেবড়ো ভাঙা রাস্তাটা যেখান থেকে শুরু,
সেখান থেকে কাঁধে চড়িয়ে এত দূর—
আমাকে নিয়ে এসেছেন যিনি,
তিনিই আমার বাবা।
--------
মনিরুল ইসলাম শ্রাবণ
২১ জুন ২০২৬

0 মন্তব্যসমূহ