প্রকৃতির ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় বিপন্ন মানুষের জীবন,
তিল তিল করে দীর্ঘ দিনের সাজানো সভ্যতা
তার নির্মম খেয়ালে আজ ধ্বংসস্তুপ।
আকস্মিক ভূমিধস ও বন্যার প্রবল স্রোতে
ভেসে চলে মানুষ, ভেসে চলে ঘড়-বাড়ি, যানবাহন
অদূরে চিৎকার করে ডাকে যে কণ্ঠ—
সেই আমার ভাই, সে আমার বোন।
খড়কুটোর মতো ভেসে চলে যে শিশুর শরীর—
সে আমার অতি আপনজন।
দূর থেকে নিরুপায় আমি
রুদ্ধশ্বাসে কেবলই চেয়ে চেয়ে দেখি—
মানুষের নিষ্ফল দৌড়— আর্তচিৎকার
তখন নীরবে অশ্রুসজল হয় চোখ।
ভাবি—
প্রকৃতির ধ্বংস লীলার মানুষ কত অসহায়!
অথচ মানব সভ্যতাকে আরও একটু উন্নত,
জীবনকে আরও একটু ভালো করার বাজেট
ব্যায় হয় জ্ঞান-বিজ্ঞান চর্চা নয়, যুদ্ধাস্ত্র কেনায়।
—---
নেপাল ট্রাজেডি
মনিরুল ইসলাম শ্রাবণ
১১:২০
২৭ আগস্ট ২৬
মহানগর এক্সপ্রেস, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া।


0 মন্তব্যসমূহ