বিশ্বের যত প্রকৃত জ্ঞানী-গুণী আছে তারা নিজ নামে বিখ্যাত, শুধুই নিজ নামে। নামই তাদের রেখে যাওয়া সকল কর্মের পরিচয়। প্লেটো, এরিস্টটল, আইনস্টাইন, নিউটন, কার্লমার্কস, পাবলো পিকাশো কিংবা আমাদের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জগদীশ চন্দ্রবসু, লালন সাঁই, শামসুর রাহমান, হুমায়ূন আহমেদসহ অসংখ্য নাম বলা যাবে- যাদের নাম বললে আর কোনো পরিচয় দেওয়ার দরকার হয় না। আর আপনি-আমি একগাদা উপাধি-পদবি নিয়ে ঘুরি। আর নিজেকে মহাজ্ঞানী-মহাগুণী ভাবতে ও পরিচয় দিতে চেষ্টা করি।
মনে রাখবেন, পদবি কমতে কমতে যতক্ষণ না নিজের নামে এসে পরিচিতি হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই হতে পারেননি। ----- শ্রাবণোক্তি মনিরুল ইসলাম শ্রাবণ ৪ ফেব্রুয়ারি ২০২৪ ছবি লোকেশন : সাতছড়ি জাতীয় উদ্যান, লেখক ভ্রমণ-২০২৪ ছবি কৃতজ্ঞতা : হাবিবুর রহামন পারভেজ ভাই

0 মন্তব্যসমূহ