Ticker

6/recent/ticker-posts

ডাকে চাঁদ- ছোটে ঢেউ





চাঁদ ডেকেছে তাই ছুটেছে

                     সাগর-নদীর জল

বন্ধুর সাথে হবে দেখা 

                 তাই করছে কলকল।


প্রাণ জুড়ে তার দারুণ উচ্ছ্বাস

                 লাফিয়ে লাফিয়ে যায়

তোমরা তাকে জোয়ার বলো 

                 প্রিয়ার পানে যে ধায়।


ভাটা এলে বিরহ বাড়ে

                       বাড়ে প্রাণে বিষ

আবার কবে আসবে জোয়ার

                    বাজবে প্রাণে শিস।


—-----

ডাকে চাঁদ- ছোটে ঢেউ

মনিরুল ইসলাম শ্রাবণ

৩ নভেম্বর ২৫





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ