কুত্তায় খায় মাংস পোলাও
বিলাই ইলিশ মাছ
হিয়াল খায় আঁস-মুরগী
মাইনষে খায় ঘাস।
বালা মানুষ কান্দে এহন
চক্ষে ফেলে জল
অসৎ লোকের গলায় মালা
ভারী তাগোর দল।
পোলা-মাইয়া করায় অহন
বাপ-মায়ের বিয়া
মাস্টারগো পড়ায় ছাত্র
ইসকুলেতে গিয়া।
এমুন সুন্দর দ্যাশ গড়িলাম
এমুন সুন্দর দ্যাশ
টুপকি দিয়া খায় পোলাপান
মুখডা ছাড়ে গ্যাস।
------
টুপকি প্রজন্ম
মনিরুল ইসলাম শ্রাবণ
২৮ এপ্রিল ২৬
বিশেষ দ্রষ্টব্য: সংযুক্ত ছবির কোনো সাথে লেখার সম্পর্ক নাই।
হিয়াল খায় আঁস-মুরগী
মাইনষে খায় ঘাস।
বালা মানুষ কান্দে এহন
চক্ষে ফেলে জল
অসৎ লোকের গলায় মালা
ভারী তাগোর দল।
পোলা-মাইয়া করায় অহন
বাপ-মায়ের বিয়া
মাস্টারগো পড়ায় ছাত্র
ইসকুলেতে গিয়া।
এমুন সুন্দর দ্যাশ গড়িলাম
এমুন সুন্দর দ্যাশ
টুপকি দিয়া খায় পোলাপান
মুখডা ছাড়ে গ্যাস।
------
টুপকি প্রজন্ম
মনিরুল ইসলাম শ্রাবণ
২৮ এপ্রিল ২৬
বিশেষ দ্রষ্টব্য: সংযুক্ত ছবির কোনো সাথে লেখার সম্পর্ক নাই।

0 মন্তব্যসমূহ