Ticker

6/recent/ticker-posts

আমি কেন মুগ্ধ হই



আমি কেন মুগ্ধ হই সবুজ শ্যামল ঘাসে

আমি কেন মুগ্ধ হই সাঁতার কাটা হাসে।


রোজ দেখি সুরুজ আভা তবুও লাগে ভালো 

যায় নাতো দেখা তবু ভালো রাতের কালো।


আমি কেন মুগ্ধ হই ধানের খেতের দোলায়

আমি কেন মুগ্ধ হই নৌকার পাল তোলায়।


চাঁদের হাসি ভালোবাসি ভালোবাসি তারা 

ভালোবাসি নীল আকাশে ভেসে বেড়ায় যারা।


আমি কেন মুগ্ধ হই শিশির ঝড়া ভোরে 

আমি কেন মুগ্ধ হই শিশুর বাহু ডোরে।

---

আমি কেন মুগ্ধ হই

মনিরুল ইসলাম শ্রাবণ

১৪ অক্টোবর ২৫

নোট : মেঘনার পারে চমৎকার এই ছবিটি তুলে দিয়েছেন প্রিয় Sayeed Rezvi ভাই। মূল ছবির সাথে কিছুটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। মূল ছবি কমেন্ট সেকশনে সংযুক্ত করা আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ