ওপরে শান্ত বলে—
ভেবো না তার ভেতরটা খালি,
সেখানে আছে শত প্রাণের স্পন্দন
আছে আনন্দ, আছে উচ্ছ্বাস!
বেদনার জোড়াতালি।
ওপরে শান্ত বলে—
ভেবো না তার পৃষ্ঠ সমতল,
তার বুকে আছে গভীর ক্ষত
পা রাখলেই যাবে ডুবে—
পাবে না কোনো তল।
ওপরে সাদা বলে—
ভেবো না ভেতরের পৃষ্ঠা খালি,
সেখানে আছে শত বর্ণের সমাবেশ
পাতা উল্টালেই দেখতে পাবে—
তাদের হাততালি।
—
বই, দিঘি ও মানুষ
মনিরুল ইসলাম শ্রাবণ
৮ সেপ্টেম্বর ২৬

0 মন্তব্যসমূহ