পঁচিশ টাকায় একটি লেবু
একশ টাকায় চার
অবলা এই সবজি এবার
হান্ড্রেড করছে পার।
সারা বাংলায় জয়ধ্বনি
লেবুর এমন নাম
বাজার ঘুরেও পায় না যাওয়া
লেবুর এত দাম!
কোথায় আছে লেবুর বাগান
কে করে তার চাষ
খুঁজতে খুঁজতে উঠছে সবার
ভীষণ নাভিশ্বাস।
এসব দেখে বেজায় খুশি
লেবুর আড়তদার
একটুখানি দাম বাড়লেই সে
খুলবে গুদাম তার।
বলছে ক্রেতা সবজিতো নয়
লেবু এখন ফল
যাদের আছে লেবুর বাগান
তাদের কোটেই বল।
তাই না দেখে ভাবছে সবাই
ভুল করবে না আর
চাকরি-ব্যাবসা ছেড়ে হবে
লেবুর দোকানদার।
-----
লেবুর ছড়া
মনিরুল ইসলাম শ্রাবণ
১৯ ফেব্রুয়ারি ২৬

0 মন্তব্যসমূহ