এলো রোজা চলো সোজা
হেলা নাহি আর
মিথ্যা ছাড়ো নামাজ ধরো
পুণ্য করো ভার।
তসবি ধরো কালাম পড়ো
ছাড়ো সকল পাপ
দু’হাত তোলো অশ্রু ফেলো
করবে খোদা মাফ।
হিংসা ভুলে বুক মেলে দাও
খোলো দুটো হাত
দান করো আজ মুক্ত হাতে
ফেলো লোভী দাঁত।
সেহরি খেয়ো ইফতার দিও
করো না আর ভুল
গুছবে চুনা মুছবে গুনাহ
থাকবে না এক চুল।
----------
রোজার ছড়া
মনিরুল ইসলাম শ্রাবণ
১১ মার্চ ২৪

0 মন্তব্যসমূহ