তোমার শহরে আমি
বৃষ্টিতে ভিজতে আসি
শুনতে আসি ফুল-পাখিদের গান,
আমার শহরে এ সবই আছে—
তবু তুমি হীনা সব যেন নিষ্প্রাণ।
তোমার শহরে আমি
নদী দেখতে আসি
সাঁতরাতে তার বুকে,
যে নদীতে ভিজিয়ে ছিলে পা—
আলতা রাঙানো সুখে।
তোমার শহরে আমি
আকাশ দেখতে আসি
ভাসতে আসি মেঘের ভেলায়,
আর কত ফেরাবে আমায় বলো—
নীরব অবহেলায়।
—
তোমার শহরে
মনিরুল ইসলাম শ্রাবণ
০২ জুন ২০২৬
ছবি লোকেশন : তিতাস নদী




0 মন্তব্যসমূহ