হাজার বছরের তমসা শেষে
বর্ণমালার ঘুম ভাঙলে শব্দরা জেগে ওঠে
বাক্যরা সাড়িবদ্ধ হয়
দৃপ্ত পায়ে এগিয়ে চলে ভাষার মিছিল
পথে পথে জন্ম নেয় গল্প-কবিতা-গান
কবিতারা ফুল হয়ে সুভাস ছড়ায়
গানের কলি সুর হয়ে ঢেউ তোলে
বাতাসের গায়
গল্পে গল্পে ডালপালা মেলে কাহিনি-চরিত্র
জ্যোৎস্না রাতে
লক্ষ্য তারার আলো- অজস্র মাছের ঝাঁক
একে অপরের দিকে চেয়ে থাকে বিমুগ্ধতায়
তারও কথা বলে কোনো এক অচেনা-অজানা
বর্ণমালার ভাষায়
ঝলমলে দিনে
ঘুম ভাঙে ক্লান্ত দিবাকরের-
পাখিদের কলরবে
শিশুদের পাঠে
ভ্রমরের গুণজনে
কৃষকের লাঙলে
মাঝির বৈঠায়
জেলেদের জালের শব্দে
এগিয়ে চলা ভাষার মিছিলে যুক্ত হয় আরো কিছু
চেনা অচেনা বর্ণমালার অবয়ব
প্রকৃতির সাথে প্রাণের,
প্রাণের সাথে ভাষার
ভাষার সাথে প্রকৃতির
জনম জনমের বন্ধন।
দেশ-কাল-ভাষা বৈচিত্র্যের সিমানা পেরিয়ে
কবি- সে বন্ধনের অতন্দ্র এক প্রহরী।
-----
প্রকৃতি ও ভাষার প্রহরী
মনিরুল ইসলাম শ্রাবণ
২ মার্চ ২০২৪
সংযুক্ত ছবিগুলো ২০১৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় শহিদ মিনার।
0 মন্তব্যসমূহ