এই পৃথিবীর চাঁদ-তারা আর এই পৃথিবীর ফুল
কন্যা শিশুর হাসির সাথে হয় কি তাদের তুল?
এই পৃথিবীর ঝরনা-নদী, পাহাড় সমতল
কন্যা শিশুর সমান কি আর হয় যে তাদের বল?
এই পৃথিবী বিরান ভূমি– শুকনো বালুচর
কন্যা শিশুর পায়ের ছোঁয়ায় জাগে বৃক্ষ-তর।
এই পৃথিবী বিষাদভরা, নাই তো কোথাও সুখ
কন্যা শিশুর আলতো ছোঁয়া ভোলায় সকল দুখ।
এই পৃথিবীর সকল আলো, সকল ভালো পর
কন্যা শিশুর আদর-সোহাগ প্রভুর দেওয়া বর।
----
কন্যা শিশু : প্রভুর দেওয়া বর
মনিরুল ইসলাম শ্রাবণ
৩০ সেপ্টেম্বর ২০২৬
(আজ জাতীয় কন্যা শিশু দিবস। সকল কন্যা শিশুদের সুন্দর ভবিষ্যৎ কামনা
করছি।
সকল কন্যা শিশু ও তাদের পিতা-মাতার জন্য আমার নিবেদিত ছড়াকাব্য।


1 মন্তব্যসমূহ
বাহ্ দারুণ
উত্তরমুছুন