Ticker

6/recent/ticker-posts

খিচুড়ি

চাইলে আছেন, ডাইলে আছেন

আছেন লবণ তেলে

সরকারে থাক যে দলই- তার 

যাইতে হয় না জেলে।


মাছে আছেন, ডিমেও আছেন 

আছেন মাংস ভুনায়

ডিসি-এসপি যিনিই আসেন 

তিনি থাকেন গোনায়।


ডানে আছেন, বামে আছেন 

আছেন হুজুর দলে

সিগারেট ফুকেন, গাঁজা টানেন

মদও গেলেন তলে।


দুধও গেলেন, ঘিও চাটেন

নামেন নোংরা জলে

ক্ষমতায় থাকে যারাই; তিনি

থাকেন তাদের দলে।


খিচুড়ি তিনি, আলুও তিনি

আছেন পোলাও ভাতে

যে যাই বলুক মন্দ যত; তার

কী আসে যায় তাতে।


গন্ডার তিনি, বাঘও তিনি

তিনিই ছাগল ছানা

ধুতি-লেংটি খুইল্লা গেলে

সাজেন তিনি কানা।


-------------

খিচুড়ি

মনিরুল ইসলাম শ্রাবণ

২০ ফেব্রুয়ারি ২৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ