মাঘের শেষে পিঠার মেলা
জমছে নদীর ধারে।
নানা স্বাধের পিঠা খেতে
এসো তিতাস পারে।
ভাপা চেতই তালের পিঠা
কত মজা আহা’রে
যাহার যেটা লাগে ভালো
মজা করে খা’রে।
পিঠা খেয়ে করো স্মরণ
দাদী-নানী মা’রে।
পিঠার সাথে কাব্য আসর
বসুক বারে বারে।
কে বানালো এমন পিঠা
ধন্যবাদ জানাই তারে।
ভাগ না পেলে টুকরো পিঠার
গাল ফুলিয়ে যা’রে।




0 মন্তব্যসমূহ