পবিত্র এই রাতের মাঝে
তুলি দুটি হাত
দয়া করো রহম করো
করি মোনাজাত।
পাপে তাপে পূর্ণ ধরা
দিচ্ছি তাতে ঝাঁপ
দয়াল প্রভু অবুঝ মোরা
মোদের করো মাফ।
মাফ করো মোর বাবা-মাকে
মাফ করো ভাই-বোন
মাফ করো মোর বন্ধু-সখা
আত্মীয় স্বজন।
জীবন জুড়ে দাও এনে দাও
শান্তি সুধা সুখ,
দূরে করে দাও জীবন থেকে
কষ্ট যাতনা দুখ।
পড়ি নামাজ রাখি রোজা
তওবা করি আজ
মুছে দিয়ে সকল গুনাহ
পড়াও মুমিন সাজ।
মৃত্যু কালে পাক কালেমায়
নড়ে যেন ঠোঁট
হয়গো খুশি যেন জবাবে
মুনকার নাকির জোট।
শেষ বিচারে দিও পরশ
আরশ ছায়াতল
দয়া করে দিও খেতে
হাউজে কাউসার জল।
মিজান দিয়ে করো না মাপ
আমার সকল ভুল
এক নিমেষে পাড় করে দাও
পুলসিরাতের পুল।
তোমার রহম দয়া মায়ায়
একটুখানি চাই
অনন্ত সুখের বেহেশতখানায়
ঠাঁই যেন গো পাই।
-----
-----
মুক্তির রাত
মনিরুল ইসলাম শ্রাবণ
২৫ এপ্রিল ২৪
ছবি : তানভির হাসান

0 মন্তব্যসমূহ