Ticker

6/recent/ticker-posts

চিকি বিনতে মাহমুদ


মুরগি ছানা ধরতে মানা
ডাকে ছানা চিঁ-উ-চিঁ-উ
ছোট্ট ডানায় উড়তে মানা
খাইতে মানা বারবিকিউ।
চিকেন ফ্রাই চিকেন চপ
খাইতে মানা তরকারি
মুরগি ছাড়া সব কিছু খাও
যা কিছু পাও দরকারি।
কাচ্চি খাও বিরিয়ানি খাও
গরু খাসি দিয়া
ছানার দিকে চাইবা না কেউ
লোভের চোখ নিয়া।
আমার কাছে থাকবে সদা
লক্ষ্মী ছানার মতো
চিঁ-চিঁউ চিঁউ টি-টিউ টিউ
ডাকবে খুশি যত।
বড়ো হয়ে মুরগি ছানা
করবে র‌্যাম্পওয়াক
তাকে দেখে বলবে সবাই
গুডওয়ার্ক গুডওয়ার্ক।
রূপকথার পাখিতো নয়
নয়তো পাখি হুদহুদ
আদর করে নাম দিয়েছি
চিকি বিনতে মাহমুদ।
-------------
চিকি বিনতে মাহমুদ
মনিরুল ইসলাম শ্রাবণ
২৩ জানুয়ারি ২৬
(শিশুতোষ ছড়া- ছন্দমাত্রা নির্দেশিত নয়)

https://www.facebook.com/share/r/176dSLrRiU





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ