কোথায় থেকে এসে কোথায় ভেসে যাই
কোথায় মোর ঠিকানা তাতো জানা নাই।
কোথায় সে স্বপ্ন দ্বীপ কে জানো গো ভাই
এথা সেথা ভেসে ভেসে খুঁজে ফিরি তাই।
কোথায় আছে সুখপাখি তার সন্ধান চাই
কোথায় গেলে অমৃত বলো খেতে পাই।
কোথায় আছে বাবা-মা কোথা বোন-ভাই
মায়াবী সে রাজকন্যা কোথায় গেলে পাই।
না পাই যদি দেখা তাদের সবাই করে পর
এমনি করেই ভেসে যাব সারা জীবন ভর।
মনিরুল ইসলাম শ্রাবণ
২৩ জানুয়ারি ২৬
লোকেশন: রামনেওয়াজ লঞ্চঘাট, মনপুরা দ্বীপ, ভোলা।



0 মন্তব্যসমূহ