Ticker

6/recent/ticker-posts

দাজ্জালের ছায়া


কার কাছে দিই বিচার বলো

আল্লাহ ভগবান যিশু

কে বাঁচাবে অভাগা দেশে

আগুন পোড়া শিশু।


কে বাঁচাবে ভাইকে আমার

কে বাঁচাবে বোনকে

কে বাঁচাবে মা-বাবা মোর

পুড়ে যাওয়া মনকে।


কে বাঁচাবে সহায় সম্পদ

কে বাঁচাবে ঘরকে

ক্ষেতের ফসল জলের মাছ

নববধূ বরকে।


কে বাঁচাবে পাঠশালা মোর

বাঁচাবে বই-খাতা,

কে বাঁচাবে ঘরে বাইরের

নিরপরাধ জনতা।


কার কাছে দিই বিচার বলো

যিনি করবে মায়া,

কবে নিবে বাংলা থেকে

দাজ্জালের ঐ ছায়া।


---

দাজ্জালের ছায়া

মনিরুল ইসলাম শ্রাবণ

২০ ডিসেম্বর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ