Ticker

6/recent/ticker-posts

আগুন- যখন তুমি হাসো


 

আজ থেকে ২০ লক্ষ বছর আগে

আমাদের পূর্ব পুরুষ হোমো ইরেক্টাসগণ

তোমাকে আবিষ্কার করেছিল

 

তোমার জন্মের ফলে দূর হয়েছিল

রাতের আঁধার। 

তোমার আলোয় আমরা 

বন্য থেকে সভ্যতার দেখা পেয়েছিলাম

পেয়েছিলাম -

একটু ভালো খাবার

একটু উন্নত জীবন

 

আজ থেকে চার লক্ষ বছর আগে 

আমরা তোমাকে নিয়ন্ত্রণ করতে শিখলাম,

 

তোমাকে দিয়েই

তিলে তিলে গড়ে তুললাম 

আমাদের আধুনিক সভ্যতা

 

আর তুমি হলে বাক্স বন্দি দানব!

 

তারপর 

এক সময় তুমি বের হয়ে আসলে

অমানুষেদের হাতিয়ার হয়ে,

 

আর একে এক জ্বালিয়ে দিলে -

 

আমাদের সংরক্ষিত

ইতিহাসের অমূল্য দলিল 

প্রেম-বিরহের কবিতা 

ভালোলাগা গানের স্বরলিপি

ব্যর্থতা-বেদনার গল্প

সুখ-দুঃখের পাণ্ডুলিপি। 

 

আমাদের স্মৃতিময় ছবি-

ঘর-বাড়ি

গ্রাম-শহর

মসজিদ-মন্দির

মাজর-কবর

কল-কারখানা

স্কুল-কলেজ

পবিত্র গ্রন্থ

বই-খাতা

পত্র-পত্রিকা

যানবাহন

এবং স্বপ্ন

সবকিছু পুড়িয়ে দিলে

 

তোমার লেলিহান শিখায় মুক্তি পাচ্ছে না

 

সবুজ গাছ

অবুজ প্রাণি

অসহায় শিশু 

কিংবা পূর্ণ বয়স্ক মানুষ

 

তুমি আগুন

যখন তুমি হাসো 

তখন পৃথিবীর সব হাসি থেমে যায়

 

—------

আগুনের হাসি

মনিরুল ইসলাম শ্রাবণ

রাত : ২৪

২০ ডিসেম্বর ২৫

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ