Ticker

6/recent/ticker-posts

ডিসেম্বর


কোন মাসেতে পাক হানাদার

ভাইগ্গা গেলো বলো

কোন মাসেতে পাঞ্জাবিদের 

নাকটা কাটা গেলো।


কোন মাসেতে রাজাকাররা

ধরল তাদের কানটি

আল বদরের শয়তানেরা

খাইলো ভীষণ প্ল্যানটি


কোন মাসেতে বিজয় নিশান

উড়লো সবুজ গাঁয়ে

কোন মাসেতে ছেঁড়া পালটি

উঠলো ভাঙা নায়ে


কোন মাসেতে দুঃখিনী মার

থামলো অশ্রু ধারা

রক্ত ভেজা জমিন চাষে

লাঙল ওঠায় কারা


কোন মাসেতে জেগে ওঠে

কোনসে সোনার দেশরে

কোন মাসেতে গর্বে ভরে

বীর বাঙালির বুকরে


তোমার যারা নতুন শিশু

চেনো নাকি দেশটা

কোন সে সালে কোন সে মাসে

মিটলো মুক্তির তেষ্টা


রক্তে আঁকা সোনায় বাঁধা

প্রিয় বাংলাদেশরে

সালটা ছিল একাত্তর আর

মাসটা ডিসেম্বররে


_____

ডিসেম্বর

মনিরুল ইসলাম শ্রাবণ

পানি সরবরাহ শাখা, পাইকপাড়া, ব্রাহ্মণবাড়িয়া

০১ ডিসেম্বর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ