Ticker

6/recent/ticker-posts

এক. দুই. তিন



ছোটবেলায় পাঠ্য বইয়ে একটি গল্প পড়েছিলাম মোগল সেনাপতি রাজা মানসিংহের সাথে বাংলার বারো ভূঁইয়াদের সর্দার ঈশা খাঁর একটি যুদ্ধ বাঁধে যুদ্ধ শুরুর প্রাক্কালে ঈশা খাঁ মান সিংহকে আহ্বান জানিয়ে আমাদের দুই দল সৈন্য যুদ্ধ করলে অনেকে আহত-নিহত হবে সহায়-সম্পদের ক্ষতি হবে তার চেয়ে বড় আপনি আর আমি দুজন দ্বন্দ্ব যুদ্ধ করি আমাদের মধ্যে যিনি বিজয় হবেন- তিনি এই যুদ্ধের বিজয়ী বলে গণ্য হবেন মানসিংহ ঈশা খাঁর প্রস্তাবে রাজি হন এবং তারা দুইজন তরোয়াল নিয়ে দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত হন

দ্বন্দ্ব যুদ্ধের এক পর্যায়ে মানসিংহের তরোয়াল ভেঙে যায় এতে সেনাপতি মানসিংহ নিশ্চিত মৃত্যু জেনে ঘাবড়ে যান কিন্তু ইশা খা তাকে অভয় দিয়ে বলেন- ভয় পাবেন না সেনাপতি, আমি নিরস্ত্র মানুষের সাথে যুদ্ধ করি না ইশা খাঁ মানসিংহের দিকে আরেকটি তরোয়াল এগিয়ে দেন কিন্তু মানসিংহ এবার আর ঈশা খাঁর সাথে যুদ্ধ করতে রাজি নন তিনি ঘোড়া থেকে নেমে ঈশা খাঁকে বুকে জড়িয়ে ধরেন এভাবে একটি রক্ত রক্তক্ষয়ী যুদ্ধ শান্তিতে পরিণত হয় মানসিংহ ঈশা খাঁকে সম্রাট আকবরের দরবারে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন সম্রাট আকবর ইশা খাঁর বীরত্ব, সাহসিকতা, মানবিকতা মহানুভবতার পরিচয় পেয়ে মুগ্ধ হন তিনি ঈশা খাঁকে ২২ পরগনার শাসক নিয়োগ করেন তাকেমসনদ- আলা 'মহান শাসক' বা 'মহৎ সিংহাসন' উপাধিতে ভূষিত করে সম্মানে স্বদেশে ফেরত পাঠান 

লড়াই হয় সমানে সমানে অসুস্থ বা দুর্বল ব্যক্তির সাথে লড়াই করে জেতার মধ্যে কোনো মহত্ত্ব নাই, এইটা সবাই বুঝতে পারে না

আমার ব্যক্তিগত জীবনে দেখা একটি ঘটনা বলি- হেলাল স্যার তখন পৌরসভার মেয়র একদিন তিনি ডিসি অফিস থেকে একটা মিটিং করে পৌরসভা অফিসে আসছিলেন তখন সে সময় তার একজন রাজনৈতিক প্রতিপক্ষ ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, যিনি কিনা আবার পৌরসভার মেয়র প্রার্থী অর্থাৎ স্যারের প্রতিদ্বন্দ্বী সেদিন গাড়িতে সেই অসুস্থ প্রার্থীর বিষয়ে কথা হচ্ছিল গাড়িতে উপস্থিত থাকা একজন হঠাৎ তখন বলে উঠলোআল্লাহ দিত, এই উসিলায় হে মইরা যাইত স্যার তখন ব্যক্তিকে ধমক দিয়ে বললেন- চুপ কর, অসুস্থ ব্যক্তির মৃত্যু কামনা করা কোথায় থেকে শিখছিস অসুস্থ মানুষের মৃত্যু কামনা করতে নাই আমি অসুস্থ হলেওতো তখন একদল আমারও মৃত্যু কামনা করবে

২০১৫ সালের ছোট্ট একটি ঘটনা শেখার আছে, বোঝার আছে অনেক কিছুই

গ্রাম থেকে এই শহরে এসে সারভাইভ করতে গিয়ে অনেকের দাঁড়াই আমি নানা সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষমতাবান না হলেও ক্ষমতার কাছাকাছি ছিলাম বেশ কয়েক বছর কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়নি কখনো কখনো কারো ক্ষতিও করিনি কখনো তাদের মতো টাকার পিছনেও ছুটিনি কাউকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করিনি যদিও সুযোগ পেয়েই আমার উপর ক্ষমতার চাবুক ঘুরিয়েছেন অনেকেই আমাকে আমার পরিবারকে ন্যায্যতা থেকে বঞ্চিত করেছেন সম্ভবত কারণেই অভাব অনটনের মধ্যেও আল্লাহর রহমতে এখন পর্যন্ত টিকে আছি আলহামদুলিল্লাহ, আমি এখন এই শহরেই আছি তারা ভেগে গেছে, যারা আছে তারা বেঁচে আছে বিড়ালের মতো

আহারে ক্ষমতা, তোমাকে পাইলে মানুষ অন্ধ হয়ে যায়, দৃষ্টি ফিরে পায় কেবল হারিয়ে গেলে

 ------

এক. দুই. তিন

মনিরুল ইসলাম শ্রাবণ

২৯ নভেম্বর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ