Ticker

6/recent/ticker-posts

পশুর শোকে শোক


 মানুষ তুমি শ্রেষ্ঠ কীসে?

কীসে তোমার বড়াই

অবলা সব পশুর সাথে

কেনো তোমার লড়াই?


মাকে মেরে ছানা রাখো 

ছানা মেরে মাকে

কান্না চোখে অসহায় পশু

কেমন করে থাকে।


চাকরি-বাকরি ব্যাবসা কৃষি

এসব কিছু ছাড়া

কেমন করে নিজের জীবন

করছে যাপন তারা।


রোদ বা বৃষ্টি ঝড়ের দিনে

কোথায় থাকবে তারা

কোথায় কবর থাকবে তাদের

যখন যাবে মারা।


তাইতো প্রভু সকল পশু 

মানুষ অধীন করে

উপকারী প্রাণী হিসেবে

দিয়েছেন তাই গড়ে।


বোবা প্রাণী কয় না কথা

চায় না অনেক কিছু

ক্ষুধার জ্বালা পেলেই তবে

নেয় যে তোমার পিছু।


পুরো দেশে দখল তোমার

মেপে-ঝেঁকে আঁকা

একটুখানি জায়গা কোথাও

রেখছো কি ফাঁকা।


এই পৃথিবীর আলো হাওয়া

সমান তাদের তরে

কোন অধিকারে তাদের ভাগ

নিচ্ছ তুমি কেড়ে।


পশুর মালা কেড়ে নিয়ে

পড়ছো আপন গলে

বলো মানুষ শ্রেষ্ঠ তবে 

কেমন করে হলে?


—----------

পশুর শোকে শোক

মনিরুল ইসলাম শ্রাবণ

০২ ডিসেম্বর ২৫


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ