Ticker

6/recent/ticker-posts

‘আগ্নেয়গিরির মতো জ্বলছে কড়াইল বস্তি’



আমি ভাবলাম - 

সদ্য আসা শীত তাড়াতে

আগুন তাপের বিশাল এই আয়োজন!

আমি ভাবলাম - 

আলু পোড়া খাওয়া খেতে 

শিশুর দল খড়কুটা জমা করে ধরিয়েছে আগুন! 


আমি ভাবলাম - 

কোনো তান্ত্রিক বা পুরোহিত 

আগুন জ্বালিয়ে বসেছে মহাযজ্ঞে! 


আমি ভাবলাম- 

বিশাল এক চিতা জ্বলছে?

শবদাহ হবে আজ মহা শোকে!


আমি ভাবলাম - 

নমরুদ ফিরে এসেছে!

ইব্রাহিমের জন্য জ্বালিয়েছে আগুন!


আমি ভাবলাম - 

সূর্যের মতো হাইড্রোজেন বিক্রিয়ায়

তাপ ও আলো ছড়াছে নতুন কোনো নক্ষত্র!


কিন্তু না !  

আমার ভাবনাগুলো ভুল প্রমাণিত করে

পত্রিকাগুলো আজ শিরোনাম লিখেছে -


‘আগ্নেয়গিরির মতো জ্বলছে কড়াইল বস্তি’।


—---------

‘আগ্নেয়গিরির মতো জ্বলছে কড়াইল বস্তি’

মনিরুল ইসলাম শ্রাবণ

২৬ নভেম্বর ২৫






 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ