Ticker

6/recent/ticker-posts

লাঠি নাকি বাঁশি


বাঁশ দিয়ে বাঁশি হয়

বাঁশ দিয়ে লাঠি

বাঁশ দিয়ে গড়ি ঘর

চাষ করি মাটি।


বাঁশ দিয়ে গাড়ি হয়

বাঁশ গড়ে শাড়ি

 বাঁশ দিয়ে রাগ হলে

মাথায় দাও বারি।


বাঁশ দিয়ে খুঁটি হয়

বাঁশ দিয়ে সাকো

বাঁশ দিয়ে কবরের

লাশখানি ঢাকো।


বাঁশ দিয়ে হয় কলম

বাঁশ দিয়ে ভেলা

বাঁশ দিয়ে ঘুড়ি হয়

হয় লাঠি খেলা।


বাঁশ দিয়ে হবে বেত

বাঁশ দিয়ে বেড়া

বাঁশ দিয়ে হবে মই

যাবে ক্ষেত ঘেরা।


লাঠি নাকি বাঁশি

যা ইচ্ছে নিও

একতারা দোতারা

আমাকে দিও।


--------

লাঠি নাকি বাঁশি

মনিরুল ইসলাম শ্রাবণ

২৪ নভেম্বর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ