আন্ডা

মনিরুল ইসলাম শ্রাবণ


বজ্জাত মুরগী পাড়িস না ক্যান আন্ডা

তিরিমিরি করিস না মারবো তবে ডান্ডা,

ডান্ডা খেয়ে হয়ে যাবি একদম ঠান্ডা

বজ্জাত মুরগী পাড়িস না ক্যান আন্ডা।


আন্ডার অভাবে চলছে বাজার মন্দা 

জনগণ খায় ডিম ষাট টাকা গন্ডা,

সরকারি ট্যাক্স মাফ নাই এখন চান্দা

বজ্জাত মুরগী পাড়িস না ক্যান আন্ডা।


গরম গরম চলছে সিন্ডিকেটের ধান্দা

সিন্ডিকেটের গরমে অসহায় বান্দা,

তাইতো খায় ডিম ষাট টাকা গন্ডা

বজ্জাত মুরগী পাড়িস না ক্যান আন্ডা।


আম জনতা ক্ষেপলে ভাঙবে তোর ভাণ্ডা

পুড়িয়ে দিবে উড়ানো সিন্ডিকেটের ঝান্ডা,

গুছবে তখন মুনাফাখোরের সব প্রোপাগান্ডা

বজ্জাত মুরগী পাড়িস না ক্যান আন্ডা।


০৯ অক্টোবর ২৪