Ticker

6/recent/ticker-posts

চাঁদের সাথে বাসর



ঘোমটা খুলেছে চাঁদ
খোলো আজ জানালার কপাট,
যদি না আসে ঘুম
নীড়হারা পাখির ডানার মতো
ঝাঁপটায় দুচোখের পাতা,
তবে দক্ষিণ আকাশে চেয়ে দেখো-
                                                চাঁদের হাসি
তার স্নিগ্ধ লাজুকতা মেশানো মায়াবী মুখ।

আজ, যদি ভারাক্রান্ত থাকে মন
তবে চাঁদের সাথে করো আলাপন
                              তারাদের মতো নিচুপ।

যদি থাকে সুখ, থাকে প্রিয় পাশে
তবে দরজা খুলে এসো উঠোনে,
                   কামিনী লতা ছড়ানো কোণে,
হাতে রেখে হাত-
গল্পে গল্পে কাটিয়ে দিও রাত,
                 নীল জোছনা, ঘ্রাণ আর গানে।


----------
চাঁদের সাথে বাসর
মনিরুল ইসলাম শ্রাবণ
৩ ফেব্রুয়ারি ২৬   
লোকনাথ দিঘির পাড়, ব্রাহ্মণবাড়িয়া  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ