এবাদত করতে করতে নিজেকে
জান্নাতে যাওয়ার উপযুক্ত করলাম,
মানবিক কাজ করতে করতে
নিশ্চিত করলাম স্বর্গে যাওয়ার টিকিট।
সেখানে গিয়ে দেখলাম,
জান্নাতের প্রবেশপথ আগলে আছে
একটি ফিলিস্তিনি শিশু,
তার দুটো হাত নেই, পা নেই।
আমাদের এগিয়ে যেতে দেখে
তার রক্তাক্ত ঠোঁট নড়ে উঠল!
দীপ্ত কণ্ঠে সে বলল—
আমার বিচ্ছিন্ন হাত-পায়ের
মূল্য পরিশোধ না করে তোমরা
জান্নাতে প্রবেশ করতে পারবে না।
—
মূল্য পরিশোধ
মনিরুল ইসলাম শ্রাবণ
২০ সেপ্টেম্বর ২০২৬

0 মন্তব্যসমূহ