Ticker

6/recent/ticker-posts

ও নদী




ও নদী তোর নাম কিরে কোথায় থেকে এলি
বুক ভরা এতো জল কোন সাধনায় পেলি।

কার প্রেমেতে বুকে তোর উঠে এতো ঢেউ
লুকিয়ে রাখো মুক্তা মানিক জানে নাতো কেউ।

ও নদী তুই নিরবধি বইছো কেন বলো
কার মায়াতে বাঁধভাঙা ঢেউ করছে ছলোছলো।

কার ইশারায় জোয়ার-ভাঁটা কার ইশারায় খরা
কার জন্য শুকিয়ে গিয়েও দাগ রেখে দাও ধরা।

-------
ও নদী
মনিরুল ইসলাম শ্রাবণ
৩ জুলাই ২০২৩

ছবি : ত্রিমোহনা, চাঁদপুর
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ