আমাদের ভোরগুলো কেটে যায় ঘুমে
সকাল কাটে আলসেমিতে-
দুপুর অবহেলায়
আমরাতো এসেছি কেবল হারিয়ে যেতে
মধুর সন্ধ্যা বেলায়।
মায়াবী বিকেলগুলো উচ্ছন্নে যায়
নিদারুণ একাকিত্বে
আমরাতো এসেছি কেবল হারিয়ে যেতে
রাতের গভীর চিত্তে।
--------
মায়াবী বিকেল
মনিরুল ইসলাম শ্রাবণ
১২ জুন ২৬


0 মন্তব্যসমূহ