পাতা ছিঁড়তে গিয়ে থমকে গেলো
উদ্যত দু’হাত!
না জানি!
এই পাতা থেকে আসা অক্সিজেনই
একটু হলেও বাড়িয়েছে
আমরা হায়াত,
হয়ত একদিন এই পাতার অভাবেই
সাঙ্গ হবে ভবলীলা
বদলে যাবে ভাগ্য লিখন-
উলটে যাবে আয়ু লেখার
অদৃশ্য সে দোয়াত।
তাইতো
পাতা ছিঁড়তে গিয়ে থমকে গেলো
উদ্যত দু’হাত!
-----
মনিরুল ইসলাম শ্রাবণ
১৩ মে ২৫

0 মন্তব্যসমূহ