Ticker

6/recent/ticker-posts

দীর্ঘতম রাতের সেতু

 


মাঝে মাঝে রাতগুলোকে খুব দীর্ঘ মনে হয়,

মনে হয়, কয়েকশ রাত–

একে অপরের হাত ধরাধরি করে

তৈরি করেছে– এক দীর্ঘতম রাতের সেতু।

সে সেতু ধরে আমি পথ চলেছি

                           নিঃসঙ্গ চাঁদের মতো।


মাঝে মাঝে স্মৃতিরা আসে

তারাদের মতো সঙ্গী হতে,

আবার মিলিয়ে যায় অসীম আকাশে।

একলা আমি সেতুর পথ ধরে হারিয়ে যাই 

                             ব্ল্যাকহোলের গহ্বরে।


———

দীর্ঘতম রাতের সেতু

মনিরুল ইসলাম শ্রাবণ

২৯ নভেম্বর ২০২৪

 

ছবি লোকেশন : জিরো পয়েন্ট, পাঁচগাও বর্ডার রোড, নেত্রকোণা। পিছনে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ