Ticker

6/recent/ticker-posts

হাম, থাম!


 


হাম-রে হাম

থাম-রে থাম

আর নিস না

শিশুর প্রাণ,

 

ভাইয়ের প্রাণ

বোনের প্রাণ

সহপাঠী

বন্ধুর জান

 

বাবা মায়ের

বুকের ধন

বংশ প্রদীপ

আপনজন,

 

নিছ না কেড়ে

সবুজ হাসি

থাকুক সজীব

অবুজ মন।

 

কাঁদছে কজন

হারিয়ে স্বজন

যাচ্ছে ফেটে

বুকের ছাতি,

 

যাচ্ছে কমে

খেলার সাথি

দাদা নানার

আদুরে নাতি।

 

হাম-রে হাম

থাম রে থাম

আর কমাস না

দেশের মান।

 

---------

হাম, থাম!

মনিরুল ইসলাম শ্রাবণ

১৩ মে ২৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ