Ticker

6/recent/ticker-posts

পাহাড়-হৃদের দেশে…রাঙামাটি ভ্রমণ-২০২৫ (পর্ব-৩)


দূরে দিগন্ত রেখায় সারি সারি পাহাড়দুহাত দুপাশে প্রসারিত করে একশআশি ডিগ্রি কোণ জুড়ে দাঁড়িয়ে আছে তারানাএবার আর মুয়াজ্জিনের আজান নয়রূপকথার অচিন কোনো পাখি নয়কে যেন হাতছানিয়ে ডাকছে আমাকে দূর থেকে ভেসে আসছে শব্দহীনরহস্যময় সে ডাকসেকি স্বয়ং পাহাড়নাকি তার উপরের অনাদিকাল থেকে আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে কেউ


মাথার উপর পাখিদের কোলাহল কোথা যায়কোথা থেকে আসে কোথায় তার আহারের সন্ধানএই বিশাল উন্মুক্ত জলাশয়ের মধ্যখানেযেখানে চোখের নাগালে দেখা যায় না একখণ্ড মাটি কিংবা একটি সজীব-শুকনো গাছ যেখানে ক্লান্ত ডানা বিশ্রামের নিতে পারে একটু বিশ্রাম নাকি দূর পাহাড়ের ডাক শোনে পাখিরাও রোজ আজ সে রহস্যের সন্ধানে বেড়িয়ে পড়ব আমরা


ইতোমধ্যে লেকের জল চঞ্চল হয়ে উঠছে কয়েকটি নৌকা এলোমেলোভাবে এগিয়ে চলছে কেউ এলোমেলো, কেউবা সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে এক অপার্থিব সৌন্দর্য লোকে ছইয়ের দাঁড়িয়ে বসে আছে কিছু মানুষ যারা আমাদের মতো ঘুরতে এসেছে এখানে কিছুক্ষণ পর এরকম কোনো একটা নৌকায় উঠে পরবো ১১জনের দল 

পাহাড়-হৃদের দেশেরাঙামাটি ভ্রমণ-২০২৫ (পর্ব-)

মনিরুল ইসলাম শ্রাবণ

মধুমতি রেস্টহাউজ, রিজার্ভ বাজার সড়ক, রাঙামাটি২৫ ডিসেম্বর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ