আসছে নাকো
যাচ্ছে নাকো
কে দিয়েছে আড়ি?
টানছে নাড়ি
ফিরতে বাড়ি
খুঁজছি রেল গাড়ি।
ভর দুপুরে
অচিনপুরে
আটকে আছি একা!
আসবে কখন
সন্ধ্যা যখন
তখন পাবো দেখা।
আসলে মামা
চাইবো ক্ষমা
থাকবে না আর রেগে,
মান ভুলে
আমায় তুলে
ছুটবে ভীষণ বেগে।
-----
ট্রেন মামা
মনিরুল ইসলাম শ্রাবণ
২ জুন ২৬
ছবি : লেখক-সম্পাদক Helal Uddin Hridoy ভাই

0 মন্তব্যসমূহ