Ticker

6/recent/ticker-posts

তারার মিছিল


আকাশ জুড়ে তারার মিছিল

ছুটছে মিসাইল ছুটছে ঐ

জাগোরে আজ হোসাইন সেনা

কারবালা ফের ডাকে ঐ।


ঐ যে দেখো আসছে তেড়ে

নব্য এজিদ-সীমার দল

কারবালার সেই শোধ নিতে তুই

আজকে তাদের পায়ে দল।


কলবে জাগাও ইমান রবি

বীর খালিদের নিয়ে বর

আল্লাহ নবীর সাফায়ত পেতে

ভয় ছেড়ে তুই আজকে লড়।


আল্লাহু আকবার ধ্বনি তুলে

বিশ্ব এবার কাপা রে

ডোনাল ট্রাম্পের জ্বর উঠেছে

খাবে এবার নাপা রে।


কোথায় গেলি নেতানিয়াহু 

হুক্কা হুয়া ডাকবি আর?

আসছে তেড়ে হোসাইন সেনা

ভাঙবে এবার তোদের ঘাড়।


ঐ ছুটেছে ফাত্তাহ সেজিল

আলোর মিছিল ছুটছে রে

সেই আলোতে ঝলসে যাবে

এজিদ-সীমারের ঘাঁটি যে।


----

তারার মিছিল

মনিরুল ইসলাম শ্রাবণ

১০ মার্চ ২৬













একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ