Ticker

6/recent/ticker-posts

রাঙামাটি ভ্রমণ-২০২৫ (পর্ব-২)

কখন ঘুমিয়ে গিয়েছিলাম মনে নেই যখন ঘুম ভাঙলো তখন দূরের মসজিদ থেকে ভেসে আসলো মুয়াজ্জিনের আজান মনে হলো কতগুলো পাহাড়ারের ফাঁক গলে এগিয়ে আসছে কয়েকটি অচিন পাখি কণ্ঠে তাদের সুমুধুর এক ধ্বনি মুয়াজ্জিনের ঘুম জড়ানো সেই আজানের সুরে রোজ মানুষ জেগে ওঠার আগেই জেগে উঠে পশু-পাখির দল 

গেস্টহাউজের দরজা খুলে ব্যালকনি পা রাখতেই এক ঝাঁক হিমেল হাওয়া ঘিরে ধরল। দেখলাম ধূসর কুয়াশা ঢেকে আছে চারপাশে।আবছা আলোয় লেকের বুকে মিটিমিটি জ্বলছে আলোর ঝাঁক। পানির উপর এই আলো জ্বলার রহস্যভেদ করতে চেষ্টা করে ব্যর্থ হলাম। বিস্তৃতি লেকের মাঝে মাঝে কিছু ছোট ছোট নৌকা ভেসে বেড়াচ্ছে ধীর গীতিতে। সেখানে দুয়েক একজন মাঝি গতরাতে ফেলা মাছধরার জাল তুলছে। এসব জালের প্রান্তেই জলের উপর জ্বলছি হালকা বাতি আলোর বাতিগুলো। কুয়াশাছন্ন হওয়ায় এতক্ষণ যেগুলোকে রহস্য মনে হচ্ছিল।


পাহাড়-হৃদের দেশেরাঙামাটি ভ্রমণ-২০২৫ (পর্ব-)

মনিরুল ইসলাম শ্রাবণ

মধুমতি রেস্টহাউজরিজার্ভ বাজার সড়করাঙামাটি

২৫ ডিসেম্বর ২৫

 প্রথম পর্ব পড়ার লিংক-https://www.facebook.com/share/p/1CSTHUUWoS

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ