জড় বস্তুর হাসি-কান্না নেই
নেই রাগ-অভিমান, শোক-ক্ষোভ।
এসব অনুভূতি থাকে না মৃত মানুষের
এবং কিছু জীবিত মানুষেরও।
অনুভূতিহীন মানুষ দ্বারা
কোনো রাষ্ট্র কাঠামো গঠিত হলে
সে রাষ্ট্রও হয়ে পড়ে অনুভূতিহীন।
অনুভূতিহীন রাষ্ট্রে নিজের উপর হওয়া
নির্যাতনের প্রমাণ উপস্থাপন করতে গিয়ে
আরও বেশি অসহায় আরও নিঃস্ব হয়ে পড়ে—
নির্যাতিতা ও তার পরিবার।
অথচ অপরাধীকে শাস্তি প্রদানের জন্য?
একটি ধর্ষিত শরীর
একটি মৃত লাশ-
নিজেই সব কিছুর প্রমাণ।
আমাদের রাষ্ট্র যদি অনুভূতিহীন না হতো—
তবে অপরাধের সাথে সাথেই গর্জে উঠতো!
বন্দুকের কয়েকটি গুলি- ঝাঁঝরা করে দিত
নিষ্পাপ শিশুর ধর্ষক-খুনির বুক।
—-------
অনুভূতিহীন
মনিরুল ইসলাম শ্রাবণ
২৬ ফেব্রুয়ারি ২৬
https://www.prothomalo.com/amp/story/bangladesh/district/1yc3va8n55?

0 মন্তব্যসমূহ