পাঞ্চকুন
বলেছিলাম আকাশকে
ছায়া হয়ে থেকো
বাতাসকে বলেছিলাম
পাশে পাশে রেখো
চাঁদকে বলেছিলাম ঘুম দিও চোখে
বলেছিলাম ফুলকে হাসি দিও মুখে
পাখিকে বলেছিলাম গান শোনাতে
ভ্রমরকে বলেছিলাম গুনগুনাতে
থাকবো না আমি তাই
দিয়েছিলাম পুতুল
মা ভেবে জড়িয়ে রেখো
নিও পরশ তুলতুল
------
চাই না আকাশ ছায়া চাই না বাতাস
চাই না চাঁদের চুমো ফুলের সুবাস
ভ্রমরের গুনগুন পাখিদের গান
লাগে না ভালো আমার
জুড়ায় না পরান
আমিতো চাই শুধু তোমাকেই ‘মা’
সবাই ছেড়ে গেলেও
তুমি যেও না।
------
পাঞ্চকুন
মনিরুল ইসলাম শ্রাবণ
২২ ফেব্রুয়ারি ২৬
0 মন্তব্যসমূহ