Ticker

6/recent/ticker-posts

শঙ্খ-শামুক কিংবা ঝিনুক

                                       


মাঝে মাঝে ইচ্ছে করে শামুক হয়ে যাই

শক্ত এক আবরণে নিজেকে লুকাই।

লুকিয়ে রাখি নরম শরীর লুকিয়ে রাখি মন

লুকিয়ে রাখি দুঃখে ভেজা অবুজ দুটি নয়ন।


মাঝে মাঝে ইচ্ছে জাগে ঝিনুক হয়ে যাই

গভীর কোনো সাগর মাঝে নিজেকে লুকাই।

লুকিয়ে থাকি বালির ভাজে বালি খেয়ে থাকি

দুঃখগুলো পেলে পুষে মুক্ত বুনে রাখি।


মাঝে মাঝে ইচ্ছে জাগে উদ্দাম নাচি

কষ্টগুলো সুর বানিয়ে শঙ্খ হয়ে বাঁচি।


---------

শঙ্খ-শামুক কিংবা ঝিনুক

মনিরুল ইসলাম শ্রাবণ

১২ ফেব্রুয়ারি ২৬




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ