জেগে থাকে তিতাস
আকাশের তারা
জেগে থাকে মালোদের বর্মণপাড়া।
জেগে থাকে জাল
কৃষকের হাল
জেগে থাকে মাজি - আর নৌকার পাল।
জেগে থাকে মিনার
আজানের সুর
কাদিরেরা ছুটে চলে সুদূর- অদূর।
জেগে থাকে পাখি
কিচিমিচি ডাকি
উড়ে যায় ওপারে কিছু মায়া রাখি।
জেগে থাকে আশা
কিছু ভালোবাসা
জেগে থাকে বাসন্তীর অব্যক্ত ভাষা।
জেগে থাকে নদী
জেগে থাকে ঢেউ
বারে বারে আসে ফিরে অনন্ত, নাকি অন্য কেউ?
জেগে থাকে কিছু
অদ্বৈত শিশু
নাচে-গানে মশগুল শিল্পের পিছু।
জেগে থাকে দীপ
মিটিমিটি আলো
প্রাণো সুধা ঢেলে তারে জ্বালো আরো জ্বালো।
----------
মনিরুল ইসলাম শ্রাবণ
৬ ডিসেম্বর ২৫
অদ্বৈত কবি সম্মিলন -২০২৫
অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া।






0 মন্তব্যসমূহ