Ticker

6/recent/ticker-posts

বুদ্ধিজীবী

বুদ্ধিজীবী কারা 

দেশের জন্য প্রাণ দিয়েছে

মান দেয়নি যারা।


বুদ্ধিজীবী তারা 

ভিনদেশিদের ঐ পতাকা

ওড়াতে চায়নি যারা।


বুদ্ধিজীবী কারা

পর দেশিদের কৃষ্টি-কালচার 

রাখতে চায়নি যারা।


বুদ্ধিজীবী তারা

রক্ত দিয়ে মানচিত্রের

ছবি আঁকে যারা।


বুদ্ধিজীবী কারা

পাক জিন্দাবাদ ভুলে

জয় বাংলার ধ্বনি দিল যারা।


বুদ্ধিজীবী তারা

দু-চোখ ভরে সোনার বাংলার

স্বপ্ন দেখে যারা।


----

বুদ্ধিজীবী

মনিরুল ইসলাম শ্রাবণ

১৪ ডিসেম্বর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ