Ticker

6/recent/ticker-posts

বালু তীরে খেলা


ঢেউগুলো আসে তেড়ে
ভাঙে খেলাঘর
বোন ভেবে এলাম কাছে
তবুও ভাবে পর।


বারেবারে কেনো ভাঙো
আমার ছোটো মন
জানো নাকি সাগর ভাইয়া!
আমি ছোট বোন।


তোমার জন্য রাঁধতে পারি
মজার খাবার কত
যদি পারো এনে দিতে
ঝিনুক-কড়ি শত
                                       

ভেঙে দিলে খেলাঘর
আসবো নাতো আর
ছেড়ে গেলে সাগর তুমি
কেঁদে হবে ভার।


------
বালু তীরে খেলা
মনিরুল ইসলাম শ্রাবণ
৬ নভেম্বর ২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ