কয়েকমাস যাবৎই এমন হচ্ছে। কিছু ছড়া ও মুক্তগদ্য ছাড়া আর কিছু বের হচ্ছে না। এগুলোর মধ্যেও আবার অসম্পূর্ণ লেখাও বেশ কিছু। মানে লেখা শুরু করি কিন্তু শেষ হয় না। কেন এমন হচ্ছে- এর কারণ খুঁজে গিয়ে যেটা পেলাম, আম্মার অসুস্থতা আর দেশের সাম্প্রতিক পরিস্থিতি। আর অর্থনৈতিক অসংগতিতো আছেই। কিন্তু এসবত আগেও ছিল। তার মধ্যেই তো দিয়ে লেখালেখি নিয়ে পড়ে ছিলাম। কিন্তু এখন কেন পারছি না!– এছাড়া আর কী কারণ থাকতে পারে- বুঝতে পারছি না। সাংগঠনিক কর্মকাণ্ডও স্থবির হয়ে আছে। কোনো পত্রিকা লেখা পাঠাতেও তেমন আগ্রহ জাগে না।
লেখালেখি কা কোনো কাজের উৎসাহ বাড়াতে কি ওষুধ খাওয়া যেতে পারে বা কী করা যেতে পারে প্রিয়জনরা পরামর্শ দিলে উপকৃত হবো।
মনিরুল ইসলাম শ্রাবণ
১৮ নভেম্বর ২৫
সংযুক্ত ছবির বয়স সারে এগারো মাস।

0 মন্তব্যসমূহ