কাল

কালো দেয়ালে

সাদা কালিতে এঁকেছি

তোমাদের সৌভাগ্যের রেখা


আজ

সাদা কাগজে

কালো কালিতে এঁকেছি

আমাদের দুর্ভাগ্যের রেখা


আমার

পদত্যাগ পত্রে

নীরব অশ্রু কালিতে

তোমাদের ভবিষ্যৎ এঁকেছি



চব্বিশের পাঠশালা

মনিরুল ইসলাম শ্রাবণ

২৮ আগস্ট ২৪