নদী—
বুক জুড়ে তার রুদ্রমূর্তি—
উজার করা ঢেউ,
কোথায় তার চলার শুরু— কোথায় শেষ
খোঁজ রাখে কি কেউ?
কখনো তার আকাশ জুড়ে
কালো মেঘের ছায়া,
নদীর কাছেই শিখি আমি
বিলিয়ে দেওয়া ভালোবাসা—
উগরে দেওয়া মায়া।
------
নদী
মনিরুল ইসলাম শ্রাবণ
৩১ জুলাই ২০২৬
ছবি লোকেশন : কংশ নদী, নেত্রকোনা

0 মন্তব্যসমূহ