কারেন্ট কারেন্ট ডাক পাড়ি
কারেন্ট গেলো কার বাড়ি?
আয়রে কারেন্ট ঘরে আয়
ঘেমে নেয়ে পরান যায়।
রাতের বেলা ঘুম আসে না
বন্ধ থাকে পড়াশোনা।
দিনের বেলা হয় না কাজ
কাপড় খুলি ভুলে লাজ।
কার সাথে যে করে ডেটিং
ঘণ্টা ঘণ্টা লোডশেডিং।
ভাল্ লাগে না বাড়াবাড়ি
আয়রে কারেন্ট তাড়াতাড়ি।
বিল রাখি না একটু বাকি
তবুও কোনো দাও যে ফাঁকি।
বসে কন্যা হলদি গায়
আয়রে কারেন্ট জলদি আয়।
-----
লোডশেডিং-এর ছড়া-২
মনিরুল ইসলাম শ্রাবণ
৩ জুলাই ২০২৬
(ছন্দ-মাত্রা নির্দেশিত নয়)
ছবি : আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র-২০১১

0 মন্তব্যসমূহ