লোকাল বাসে
সিটের পাশে
ভিড়ের মাঝে
দারুণ সাজে
দাঁড়াল এক নারী,
লম্বা গড়ন
শ্যামলা ধরণ
রাঙা ঠোঁটে
হাসলো বটে
পরনে নীল শাড়ি।
ডাইনে বেঁকে
হঠাৎ ব্রেকে
বাসটা তখন
কাঁপল যখন
পড়ল আমার গায়ে,
মুঠোফোনটা
সাথে মনটা
হুড়মুড়িয়ে
গড় গড়িয়ে
পড়ল তার পায়ে।
হালকা হেঁকে
একটু বেঁকে
লাজুক মুখে
দুষ্টু চোখে
বলল আমায়- স্যারি,
ফোনটা তুলে
মনটা দুলে
কষ্টে ভিড়ে
হাতটি নেড়ে
বললাম- ডোন্ট ওরি।
একটু পরেই
বাঁয়ে মোড়েই
বাসটা থামে
মেয়েটি নামে
বলল- ভাইয়া যাই,
কষ্ট মেপে
বুকটা চেপে
হঠাৎ একি
পকেটে দেখি
মানিব্যাগটা নাই।
-------
লোকাল বাসে
মনিরুল ইসলাম শ্রাবণ
২২ নভেম্বর ২৫
ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা ভাই

0 মন্তব্যসমূহ