এই আকাশ, আকাশ ভরা চন্দ্র-সূর্য-তারা। এই নদী, নদী ভরা জল। এই গাছ এবং তার থেকে ছুটে আছে অক্সিজেন- এসব কিছুই আমার। এসবে আমার ততটুকুই অধিকার যতটুকু তোমার। আমি কখনো তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করিনি, করতে চাইনি। অথচ তুমি সুযোগ পেলেই ভয়াল থাবায় দখল করে নাও আমার আকাশ, আমার নদী, নৌকা ও জল। তুমি সব বৃক্ষ উজাড় করে অক্সিজেন শূন্য করো আমার চারপাশ।
-----
মনিরুল ইসলাম শ্রাবণ
২৫ এপ্রিল ২৬

0 মন্তব্যসমূহ