Ticker

6/recent/ticker-posts

নদী

 


নদী—

এত রহস্যময়, এত বিচিত্র তার রূপ!

তাকে বারবার দেখি—

যতবার দেখি, ততবার আমার কাছে

ভিন্নভাবে উপস্থাপিত হয় তার স্বরূপ।


কখনো তার শান্ত-মায়াবী মুখ

কখনো চঞ্চল ঢেউ— দুর্বার গতি,

নদীর কাছে গেলেই আমি কেবল—

                              মানুষ হয়ে উঠি।


-------

২৫ জুলাই ২০২৬

মনিরুল ইসলাম শ্রাবণ

তিতাস নদী, ভাদুঘর বাজার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ